হে বঙ্গ তুমি মহান, অসীম, উদার 

সদ্য আলোক বসুধা শীতল বনানী।

তুমি প্রসূতি আদরে দাও অধিকার

তুমি নিত্য আতি দীপ্ত প্রভাত কিরণী।

আজো হেরি-হেরি হায়! নয়ন ভরেনি

তুমি যাদুমাখা শ্রেয় মুক্ত বঙ্গাকার।

শহিদ রক্তের দাম পূর্ণ চিরন্তনী

তুমি অম্লান ফাল্গুন ষষ্ট পুষ্প দ্বার।

বাঁধাহীন স্বাধীনতা তোমার আঁচলে 

তোমার আলোয় চলি জীভনের পথ

তুমি দখিনা হাওয়া ঐ স্বর্গের রথ।

তুমি কনক প্রেমের স্বাধিত স্বরূপ

তোমার রূপ আলোতে বিশ্ব আলোময়

নিঃশ্ব নেয় দীর্ঘ শ্বাস, আনন্দ বিজয়।