আহ্বান

           (গুলজার হোসেন গরিব)

এসো-জাতির কল্যাণে এই দেশ টানে

এ মাতৃকা প্রেমে মোরা করি রাজনীতি।

নহে বিদ্বেষ, বিরোধ, ধর্মাত্ম লালনে

নর-নারী এক সাথে চলো অ-বিরতি।

নহে ইচ্ছে নিজ সুখে সবের উন্নতি

দাঁড়াও অবলম্বন টানে জনে-জনে।

এ মাটি তোমার চির সন্তানের খ্যাতি

দাও জয়ের নিশানা দুর্জয় কাননে।

যাহা কল্যাণ, সুন্দর, শান্ত মধুময় 

যাহে সৃঙ্খল বন্টন, সম-অধিকার

রবেনা ক্ষমতা রবে স্বাধীন বিচার।

সুন্দর অবকাঠামো উপহার দাও

যাহা হবে ক্রমে-ক্রমে চির দীপ্তিমান

বলি, সবে দাও সাড়া- এই তো আহ্বান।

                            শেষ----