অর্জিত
গুলজার হোসেন গরিব
স্বাধীনতা তুমি রক্তে রঞ্জিত, অর্জিত
নানা কষ্টে পথভ্রষ্ট মানুষের ইচ্ছে।
নির্যাতিত ঐ পীড়ন কান্নায় নির্গত
পথে পঁচে গলে থাকা লাশ তার কিচ্ছে।
স্বাধীনতা তুমি স্বাক্ষী, মায়ের ইজ্জত
লুটেছিল, সেই রূপ আজো দেহে ব’চ্ছে।
ঐ এতিম শিশুমনে ঠিকানা গৃহীত,
যাহা উদার উদ্বেগে মনোদোলা দিচ্ছে।
স্বাধীনতা তুমি সেই মৃত্যু সন্ধি রেখা
বিনিময় ছিল লাশ, ইজ্জত, সম্পদ
তাই তো হৃদয়াকাশে আজো দীপ্তিমাখা।
স্বাধীনতা তুমি চৈত্রে মুন্ডুগলা তাপে
চির শান্তির বনানী মাতৃছায়াতল
তুমি ব্যথা ভুলিবার ঔষধি আঁচল।


0 Comments