একাত্তরে গাঁথা
গুলজার হোসেন গরিব
আকাশে ঐ শকুনের দল মহড়ায়,
মাটিতে আছে হায়েনা, বিশ্ময় লোভিত।
লাশের প্রয়াশে কাছে আসে দু’জনায়
যেন মহানন্দ নাদে হয় সম্মিলিত।
(খাদ্য) লাশের পাহাড় চারি সীমানায়
হায়েনা শকুন দল ছিঁড়ে-ছিঁড়ে খায়।
শবের দুর্গন্ধ বায় মাংসাশী মোহিত
এ সত্য, সতত সত্য, এ নহে কথিত।
উনিশ’শ একাত্তর, সেই ইতিহাস
শকুন হায়েনা বিষে বাঙ্গালি হুতাশ
গোলাগুলি নির্যাতন লাশ আর লাশ।
কত সোনার মানিক হারালো জননী
অজানা আজো অজানা কত তার ব্যথা
তবে চির চিরন্তন একাত্তরে গাঁথা।


0 Comments