শোনো বিশ্ব শোনো মানুষ
শোনো গলাকাটা, জ্যান্ত অগুনে পোড়া,
ধর্ষিতা, গুলি খাওয়া, হাত-পা কাটা,
নিঃশ্বাস যায় যায় দুধের শিশুর অর্তনাদ
আমি রোহিঙ্গা নই, আমি রোহিঙ্গা নই
আমি মানুষ, আমি মানুষ।
আজি বৌদ্ধের অর্ঘ্যে শত শত মানুষের প্রান
এ কেমন পূজার্চনা আরাকান জুড়ে।
নাফ নদীতে পড়ে আছে কত জন
কত শিশুর লাশ প্রানহীন মুখ থুবড়ে।
কালের পর কাল যুগের পর যুগ
যাদের অস্তিত্ব মেলে প্রাচীন জনপদে
সেই জনপদ চিরতরে মুছে দিতে
উগ্র বার্মিজ সেনা বৌদ্ধ নিত্য প্রাণ লুটে,
তবে কোন বৌদ্ধ নয় অর্ঘ্য শিকার মর্গ্ লাটে।
অহিংসার ধর্মবানী মুখে লয়ে, হিংসাবিদ্ধ বার্মাবৌদ্ধ
মারছে মানুষ দিন-দুপুরে রাখাইন নামক রাক্ষসপুরে
বিশ্বজাতি লাথি মেরে, থু, থু , মেরে মুখের পরে
বৈম্বিক সব ঊদ্ধশালা বসে আছে আটকে তালা
জপছে বসে নীতিমালা লেজ গুটিয়ে অন্ধ-কালা
অযথা ঐ অকৃতজ্ঞে মান পেয়েছে মানবভোলা।
ঝেুরছে জাতি মুন্ডু কেটে, প্রমান আছে নাফ নদীতে
আঁচি, কচি, জোয়ান, বৃদ্ধ অপ্রানে যায় ভাসতে ভাসতে
কবর বিনে ভাসছেরে শব, মাটি নাইরে কবর দিতে।
নিরাপদ অশ্রয়ের জন্য জানি জাতিসংঘ গঠন
বাঁচবে জাতি, বাঁচবে দেশ, জাতিসেংঘের অধ্যাদেশ
মারছে জাতি পথে-ঘাটে সংঘের সহায় নিরুদ্ধেশ।
অন্ধ, বধির শৈল বুঝি আজ বিশ্ব পরিচালক
জ্ঞানের আলোক এক পলক নাই মানবতার
তাই দেখেনা, শোনেনা তারা বিরল মৃত্যু চিৎকার।


0 Comments