সত্যের ঘুড়ি
গুলজার হোসেন গরিব
করো হে জাগ্রত, জাগো সদয় আচারে
অবহেলিত তিমির অসার প্রগতি।
জ্বালিয়ে দাও প্রদীপ কুঠিরে কুঠিরে
ঘুচাও তিমিরাকার হে সৃজনে পতি।
কিসে ভয়! বিশ্বে শ্রেষ্ঠ? আপনার তরেে
উজ্জ্বল করো তোমার এই বসুমতি।
অনাগত নবাগত লাভিতে সুন্দরে
হও জ্ঞানি মহাজ্ঞানি ভানু পতি জাতি।
বিবিধ জ্ঞান ভান্ডার শ্রেষ্ঠ কায়াধর
উল্লেখ্য সর্বত্র চারি মহাবীর তুমি
তুমি সর্বদা উর্বরা ফলপ্রসু জমি।
হটাও ঐ নগ্নাচার, জুলুম বিদ্বেষ
মানবতায় সাজাও আপনার বাড়ি
উড়াও চির অসীমে এ সত্যের ঘুড়ি।


0 Comments