পালসার এন২৫০ সিসি মোটরসাইকেল বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হয়েছে। ভারতীয় কোম্পানি বাজাজের উত্তরা মোটরস লিমিটেড তাদের স্থানীয় কারখানায় তৈরি এ মোটরসাইকেল বাজারে এনেছে। নতুন এ মোটরসাইকেলের মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা।