কাঁদিছে মাতৃকা
গুলজার হোসেন গরিব
প্রলয় ভঙ্গুর দশা, বঙ্গ নিকেতন
কত ইটিশ-বিটিশ, চাই লো হটাতে
পারেনি লুটাতে কোন রাজা মহাজন।
পরিশেষে পাক সেনা এলো এ দৌলতে
ভু-রত্ন ভান্ডার তারা সবটুকু নিতে
লৌহে গর্জিল বঙ্গজ যত সাধারণ।
বুক পেতে লাশ হলো মাতৃকা ঠেকাতে
অবশেষে জালিমেরা পরাজিত হন।
তবে আজ কেন হায় এ সমর ধারা?
ভ্রাতৃদ্বয়ে হানাহানি ঐ রক্তের হোলি।
আজো লাশ রক্ত ছবি আঁকে শিল্পী তুলি।
ঊড়িছে মুক্ত গগণে বাংলার পতাকা
ভিত্তি যেন নড়বড়ে অনুর্বর পোতা
রক্ষণে আপনা যুদ্ধে কাঁদিছে মাতৃকা।


0 Comments