বিজয় এসছিলো বিজয় আসেনি
গুলজার হোসেন গরিব
সেদিন বাংলার মানুষের চোখে মুখে
বিজয়ের দারুন উত্তাল উজ্জ্বল উল্লাস
দেহের অলিতে গলিতে মহানন্দে এসেছিলো।
বিজয় এসেছিলো মা’য়ের ইজ্জত বাঁচাতে
বোনের ইজ্জত বাঁচাতে, শিশু, কিশোরি-
কন্যাকে পিশাচের কবল থেকে রক্ষা করতে।
বিজয় এসেছিলো বাঙ্গালি সত্তার অধিকার দিতে
সত্তা খামচে ধরা শকুন হায়েনা শেদ্রোহী
চৈতন্যচেতনা সর্বনাশকারি থেকে বাঁচাতে।
বিজয় এসেছিলো ভয়াল রক্ত নদী পেরিয়ে
সার্বভৌম স্বাধীন বাংলার সীমানা আঁকতে
চির শোষণ পীড়নের বিরুদ্ধে আজন্ম লড়তে।
বিজয় এসেছিলো এক বুকে করুন বেদনা নিয়ে
রক্ত লাশ পঁচা গন্ধে স্বজন হারানো যন্ত্রণা নিয়ে
আরেক বুকে মুক্তির চরম আনন্দ অনুভুতিতে।
আজ বড় আনন্দ উৎসবে দু’টি চোখ সিক্ত
অন্তর বেদনার আগুনে পুড়ে ছারখার
আজ আমরাই আমাদের সত্রু শক্তি
আজ আমরাই খেলি আমাদের রক্তের হোলি
নিত্য শত্রু শত্রু খেলায়, বার বার মনে করে দেয়
সেদিন বিজয় এসেছিলো, বিজয় আসেনি।


0 Comments