কী অপরাধ ছিল
(গুলজার হোসেন গরিব)
কী অপরাধ ছিল ঐ সূর্যের হাসিতে
যে হাসিতে ছিল সদ্য দিনের প্রসার
যার চেতনায় ছিল বাংলা, বাঙ্গালীর আবিস্কার।
কে দেবে জবাব
কী অপরাধ ছিল ঐ অসীম আলোর কুন্ডলিতে?
যখন ঘুট ঘুটে অন্ধকারের সমস্ত বাংলা,
থরে-থরে পলিপড়া জমি অনুর্বর
পিশাচ প্লাবনে উজ্জৎ হারানো জননী
লোকালয়, তবু ছিল হায়েনার প্রিয় জংলা।
ঠিক তখন-ই উদ্ধারে জাগিল সেই রবি।
উর্বরা দিতে মাটিতে,
প্লাবনে আপনা বাঁচাতে
জংলায় মহিমাম্বিত শান্তির চির ছায়া দিতে
বল হে বাঙ্গালি
এই স্পৃহাই কি ছিল তাঁর অপরাধ? যার সুখ ছিল বাঙ্গালিতে মাখা
যার প্রেরণা ছিল বাংলায় শিখা।
তবু বিঁধেছিল তীর ঐ নিশানার বুকে,
তবেই নাচিল সমস্ত বাংলা জয় উল্লাস সুখে।
সেই উল্লাস থামতে না থামতেই
হঠাৎ-ই স্তব্ধ যেন জয় কলতান
যে আবার ঘোর আঁধারে ডুবে গেল
সদ্য স্বাধীন হওয়া
এই স্বাধীন বাংলাদেশ।
যেন নবজাতকের দলেে
এসিডের বৃষ্টি ঢেলে দেওয়া ....


0 Comments