কি জ্বালা হৃদয়ে

                        (গুলজার হোসেন গরিব)
 ঠোঁটে কী প্রশ্ন তোমার কী জ্বালা হৃদয়ে

কেন আঠারো কোটি সন্তানের লয়ে

অঝোরে ঝরাও জল, মা তুমি নিরবে।

কি আশা অপলক, বল কে আসিবে?

নাকে নাই ফুল, সাদা শাড়ি অবয়বে!

এত সন্তান একই বুকে আছো নিয়ে।

তবে এত অখুশি কেন তুমি ভবে?

স্বামির শোক ভোলে তো, সন্তান জড়ায়ে।

হাসো মা, মা হাসো, জাগো, তুমি কথা বল

দেখ তোমার সন্তান স্বাধীন করেছে 

বাবাকে জানাও, ওরা বিজয়ি হয়েছে।

কেন আজও নিরব রবে তুমি বল

বল মাগো বল তুমি, সত্য আমাদের

মোরা কি মা পিতৃহীন এ সম্প্রদায়ের?