ঈশপের গল্প
একটি লোকের একটি গাধা ছিল। সে মনে মনে ভাবল গাধাটা বিক্রি করবে, তাই তার ছেলেকে সঙ্গে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হল গাধাটি বিক্রি করার জন্য। যাবার পথে লোকটি তার ছেলেকে বলল্ - গাধাটি যেহেতু ছোট তাই তুমি এর পিঠে বসো। আমি লাগাম ধরে হাঁটতে থাকি। সেইমত চলছিল, কিছুদূর যাবার পর রাস্তার পাশে দাড়িয়ে থাকা কিছু মহিলারা ব্যাপারটি লক্ষ করল। তারা মহিলাদের কাছাকাছি হলে মহিলারা বলল- দেখ ছেলেটির কি আক্কেল সে গাধার পিঠে বসে আরামে যাচ্ছে আর লোকটি কষ্টকরে হেটে যাচ্ছে। এতে ছেলেটির অনেক খারাপ লাগল তাই সে গাধার পিঠ থেকে নেমে তার পিতাকে বলল- লোকে আমাকে খারাপ ভাবছে, আপনি বৃদ্ধ মানুষ গাধার পিঠে আপনি উঁঠে বসুন। আমি হাঁটতে থাকি। এই বলে ছেলেটি গাধাটির লাগাম ধরে হাটতে লাগল। এভাবে কিছুদূর যাবার পর এবার রাস্তায় দাড়িয়ে থাকা আরও কিছু লোকজন তাদের দেখে এটা বলতে লাগল যে,- লোকটির কি কোন আক্কেল আছে? নিজে আরামে গাধার উপর বসে যাচ্ছে অথচ ছোট ছেলেটিকে কষ্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে লোকটির আত্মসম্মানে লাগল। সে গাধার পিঠ থেকে নেমে ছেলেকে বলল চলো আমরা দু’জনেই হেটে যাই, আর গাধাটাও কোন বোঝা ছাড়াই চলুক। তারা মনে মনে ভাবল এখন হয়তো তাদের আর কোন খারাপ কথা শুনতে হবে না।
কিন্তু তাদের জন্য সামনে আরও অপমানকর কথা অপেক্ষা করছিল। কিছু দূর যেতেই এবার অন্য মহিলারা বলে উঠল, বলতো- কয়টা গাধা যাচ্ছে? এক মহিলা উত্তর দিল ৩ টা, এই বলে্ই তারা সকলে একত্রে খিল খিল করে হাসতে লাগল আর লোকটি ও ছেলেটির দিকে তাকাতে লাগল। সাথে গাধা থাকতে কি কেউ হেটে যায়? এই কথা অন্য মহিলা বলল।
এতে লোকটি ভিষণ অপমানিত বোধ করতে লালল। সে সিদ্ধান্ত নিল বাপ-বেটা দু’জনেই গাধার পিঠে উঠবে। সেই মতেই তারা দু’জনেই ছোট গাধার পিঠে উঠে যেতে লাগল। গাধাটির খুবই কষ্ট হচ্ছিল, এতে লোকটির অনেক খারাপ লাগলেও সে আর অপমান সহ্য করতে পারছিল না। তাই সে তার সিদ্ধান্তে অনড় ছিল।
এভাবে কিছুদূর যাবার পর সামনে একটি কাঠের তৈরী চিকন ব্রীজ দেখতে পেল। এই ব্রীজ পার হয়ে বাজারে যেতে হবে। গাধাটা দু’জন মানুষ নিয়ে একেতো ভালভাবে হাটতে পারছিল না, তারউপর এই কাঠের ব্রীজ পার হওয়া গাধাটার জন্য কষ্ট হচ্ছিল। ব্রীজের মাঝ বরাবর যেতেই একটি কাঠ ভেঙ্গে গাধাটি লোক দু’টি সহ সোজা পানিতে গিয়ে পড়ল। লোকটি ও ছেলেটি সাতার কেটে তীরে উঠতে পারলেও গাধাটি পানির শ্রোতে ভেষে চলে গেল। লোকটি তখন কপাল চাড়াতে লাগল।
গল্পের শিক্ষাঃ- লোকেদের সবসময়ই কিছু না কিছু বলার থাকে। লোকেদের সব কথা কানে নিয়ে পথ চলতে গেলে নিজের ক্ষতি হয়। তাই নিজের লক্ষে স্থির থেকে মাথা ঠান্ডা রেখে কাজ করলে সফলতা আসে।


0 Comments